সুট-বুট পড়ে থাকা এক যাত্রীর ফেলে যাওয়া ব্যাগ ফেরত দিল দরিদ্র টোটো চালক। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মালদা শহরের চিত্তরঞ্জন মার্কেট এলাকায়। যদিও ব্যাগ ফিরে পেয়ে ওই যাত্রী টোটো চালককে সৌজন্য বসত ধন্যবাদ টুকুও জানাননি ওই যাত্রী।
জানা গেছে, টোটো চালকের নাম অরুণ কান্তি দে, বাড়ি ইংরেজ বাজার থানার সিঙ্গাপাড়া এলাকায়। টোটো চালিয়ে তার সংসার চলে। প্রতিদিনের মতোই এদিনও অরুণবাবু টোটো নিয়ে বাড়ি থেকে বের হন রুজি-রোজগারের আসায়। এদিন দুপুরে তিনি এক সুট বুট পরিহিত ব্যক্তিকে তার টোটোতে করে নিয়ে যাচ্ছিলেন চিত্তরঞ্জন মার্কেটে। যাত্রীকে তার গন্তব্যস্থলে নামিয়ে দিয়ে পেটের টানে অন্য ভাড়া নিয়ে সেখান থেকে চলে যান। এরপর অরুনবাবু তার টোটোতে দুইজন মহিলা যাত্রীকে নিয়ে গন্তব্যস্থলের দিয়ে রওনা দেন। মাঝপথে ওই মহিলা প্যাসেঞ্জাররা টোটোতে একটি ব্যাগ দেখে তা অরুণবাবুর হাতে তুলে দেন। তিনি তা নিয়ে চলে যান বাড়িতে। ব্যাগটি খুলে তিনি দেখেন ব্যাগের মধ্যে রয়েছে নগদ টাকা সহ প্রয়োজনীয় কাগজপত্র। তার মহানতার খাতিরে তিনি ওই ব্যাক্তিকে যেখানে নামিয়ে দিয়েছিলেন, সেখানে গিয়ে খুঁজে বের করেন। ও পরে কাগজপত্র, টাকা সহ ব্যাগটি তার হাতে তুলে দেন। কিন্তু পরনে দামী জামা কাপড় না থাকলেও ওই টোটো চালকের মহানুভবতা দেখেও, কোন ধন্যবাদ না জানিয়ে ব্যাগ নিয়ে চলে যান সুট বুট পরিহিত ওই ব্যক্তি।
এবিষয়ে টোটো চালক অরুণ কান্তি দে জানান, ওই ব্যক্তি তার টোটোতে চেপে যাচ্ছিল বাজারে। তারপর টোটোতে ব্যাগ ফেলে নেমে যান। যদিক তিনি খোঁজ-খবর নিয়ে তার ব্যাগ তাকে ফিরিয়ে দিয়েছেন।
এবিষয়ে ব্যাগ ফেলে যাওয়া ওই ব্যক্তি জানান, তার ফেলে যাওয়া ব্যাগটি তিনি ফেরত পেয়েছেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ft6HA5G7Xm4